World

ইরানের দাবি মানল যুক্তরাষ্ট্র: তুরস্ক নয়, পারমাণবিক আলোচনা হচ্ছে ওমানে

ইরানের দাবি মানল যুক্তরাষ্ট্র: তুরস্ক নয়, পারমাণবিক আলোচনা হচ্ছে ওমানে
Sponsored

আরব সাগরে ইরানের একটি ড্রোন গুলি করে নামায় মার্কিন যুদ্ধবিমান। তারপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, ইরানের সঙ্গে তারা আলোচনা চালাচ্ছেন।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুক্রবার হতে চলা পারমাণবিক আলোচনার স্থান তুরস্ক থেকে ওমানে সরানোর দাবি জানিয়েছিল। এবার সেই দাবি মেনেই শুক্রবার ওমানে শুরু হতে চলেছে আলোচনা।

Sponsored

ইরানের এর আগের ধাপের আলোচনার ধারাবাহিকতায় বৈঠকের ভেন্যু ওমানে করার অনুরোধ জানিয়েছিল। তাছাড়া, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বিষয়ে কোনওরকম বিস্তৃত আলোচনা ইরান এড়াতে চেয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।

ইরান বলেছে, তারা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও ছাড় দেবে না। ইরান চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এর সঙ্গে (ব্যালিস্টিক) ক্ষেপণাস্ত্র ও অঞ্চলজুড়ে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডসহ আরও কিছু বিষয় নিয়েও আলোচনা করতে চায়।

বৈঠকে আলোচনায় অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

তাছাড়া, পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, মিশরসহ আরও কয়েকটি আঞ্চলিক দেশের মন্ত্রীরাও বৈঠকে অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে। কিন্তু তেহরান কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চায় বলে জানিয়েছে আঞ্চলিক এক সূত্র।ট্রাম্প সতর্ক করে দিয়ে বলে আসছেন বৈঠকে চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। এভাবে তিনি ইরানের ওপর চাপ সৃষ্টি করছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ক্রমশ বৃদ্ধি ও ইরানের ওপর নতুন হামলার আশঙ্কায় এখন পুরো অঞ্চল তেঁতে আছে।

এর মধ্যেই মঙ্গলবার আরব সাগরে ইরানের একটি ড্রোনকে ধ্বংস করেছে মার্কিন যুদ্ধবিমান। তবে এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে, ইরানের সঙ্গে তারা আলোচনা চালাচ্ছেন।গত বছরের ২ এপ্রিল ওমানের রাজধানী মাসকটে পারমাণবিক চুক্তি করা নিয়ে প্রথম বার মুখোমুখি আলোচনায় বসেছিলেন স্টিভ উইটকফ এবং আরাকচি। কিন্তু সেই বৈঠক ব্যর্থ হয়।

আর এখন ট্রাম্পের হামলার হুমকি এবং মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান, ইউএসএস কার্ল ভিনসনের পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কনও আছে উপসাগরীয় অঞ্চলে। এর পাশাপাশি দেশের ভেতরে অশান্তির জেরেও চাপে আছে ইরান।

Sponsored

Share this article

Related Articles